সরাসরি খেলার দৌড়ে শক্ত অবস্থানে ২০২৭ বিশ্বকাপ বাংলাদেশ
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর
২০২৭ সালের আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। আইসিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্বাগতিক দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ইতোমধ্যেই ২০২৭ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডও সরাসরি বিশ্বকাপে খেলার পথে রয়েছে।
এদিকে, আফগানিস্তান ও বাংলাদেশও র্যাঙ্কিংয়ে শক্ত অবস্থানে থাকায় নবম ও দশম দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর কাট-অফের আগে র্যাঙ্কিংয়ে পরিবর্তন হলে এই অবস্থানেও পরিবর্তন আসতে পারে।
আইসিসির নির্ধারিত সময়সীমা পর্যন্ত প্রতিটি ওয়ানডে ম্যাচের ফলাফল সরাসরি যোগ্যতা অর্জনের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে কাট-অফের আগে বাংলাদেশের সামনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com