সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার স্থায়ীভাবে বহিষ্কৃত
প্রেস বিজ্ঞপ্তিঃ ঢাকা, ২৭ জুন ২০২৬: জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক শৃঙ্খলা, নীতি-আদর্শ ও ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে গৃহীত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশ হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার-কে সংগঠনের সাধারণ সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বিভিন্ন সংগঠনবহির্ভূত কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আজ শনিবার (২৭ জুন ২০২৬) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এ সিদ্ধান্তের ফলে আজকের তারিখ থেকে মোঃ আবুল বাসার মজুমদার জাতীয় সাংবাদিক সংস্থার কোনো পদ, পদবি বা সাংগঠনিক পরিচয় ব্যবহার করার অধিকার রাখেন না। ভবিষ্যতে তিনি যদি সংগঠনের নাম, পরিচয় বা পদবি ব্যবহার করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার কাছে নিজেকে উপস্থাপন করেন, তবে তার সম্পূর্ণ দায়ভার ব্যক্তিগতভাবে তাঁর ওপর বর্তাবে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে সংগঠনের বিধিমালা ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও, সংগঠনের সকল কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, মহানগর ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, তারা যেন বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ব্যানারে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ, কার্যক্রম বা লেনদেন থেকে বিরত থাকেন।
জাতীয় সাংবাদিক সংস্থা বিশ্বাস করে, সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও আদর্শ অক্ষুণ্ণ রাখতে সকল সদস্যের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সংগঠনের নীতি ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
ধন্যবাদান্তে,
মোঃ রাব্বী মোল্লা
দপ্তর সচিব
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
জাতীয় সাংবাদিক সংস্থা :::
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com