সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই গড়ে উঠবে সঠিক সমাজ,প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। আগামী দিনেও বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে এবং সাংবাদিকদের লেখনীর মাধ্যমে একটি সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।
শনিবার (১৪ মার্চ) টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আক্তার শামীম।
প্রতিমন্ত্রী টুকু বলেন, সাংবাদিকরা সবসময়ই দায়িত্বের মধ্যেই থাকেন। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সঠিক তথ্য তুলে ধরে সংবাদ পরিবেশন করতে গিয়ে তারা অনেক সময় নিজেদের পরিবারকেও সময় দিতে পারেন না। তাদের এই দায়িত্বশীল ভূমিকা সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, টাঙ্গাইলকে একটি আধুনিক ও উন্নত জেলায় পরিণত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের সহযোগিতায় আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি মু. জুবায়েদ মল্লিক বুলবুল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, দ্যা ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীর্ষ শেখর, প্রবীণ সাংবাদিক ও জেলা ক্ষেতমজুর পার্টির সভাপতি ওয়াহেদুজ্জামান মতি সহ প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com