সাংবাদিক এস, এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে সরাইলে মানববন্ধন
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলায়, বাগেরহাটের সাংবাদিক এস,এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সরাইল উপজেলার সকল সাংবাদিক বৃন্দ। শনিবার সকাল ১১ টায় উপজেলা কেন্দ্রিয় শহিদ মিনার সংলগ্ন সড়কে সরাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব এর সরাইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম মাস্টার। মানববন্ধনে বক্তব্য সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সভাপতি আবেদুর আর শাহীন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, ভোরের চেতনার সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল, ভোরের চেতনার ব্রাহ্মণবাড়িয়া ফটো সাংবাদিক মোঃ মোসলেম উদ্দিন, বিজয়নগর উপজেলা স্টাফ রিপোর্টার শাহ আলমগীর হোসাইন, প্রবীণ সাংবাদিক আবদুল জব্বার। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম এর সরাইল সংবাদদাতা মোখলেছুর রহমান, জহিরুল ইসলাম রিপন, আমার বার্তা এর সরাইল উপজেলা প্রতিনিধি মোঃ রিমন খান, দৈনিক নওরোজ এর সরাইল প্রতিনিধি আবদুল মোমিন খান, উপজেলা সাংবাদিক পরিষদের সেক্রেটারী আল ফারুক, মোঃ রফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন, রাহাত হোসেন, মোঃ খোকন মিয়া, মনির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে না তুললে অপরাধীরা রেহাই পেয়ে নতুন অপরাধে উৎসাহিত হবে। মানববদ্ধনে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান ও সাংবাদিক এস, এম হায়াত উদ্দিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com