সাংবাদিক রাজুকে হামলায় জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রাজশাহী প্রতিনিধিঃ রাকিবুল ইসলাম মিঠু।
রাজশাহীতে তানোরে পূর্ব শত্রুতার জেরধরে তরুণ সাংবাদিক রাজু আহমেদকে লক্ষ্য করে অতর্কিত ঘটনা ঘটে হয়েছে।
রোববার বিকেল আনুমানিক ৪:৩০মিঃ দিকে চারজন প্রতিবেশি এ ঘটনা ঘটায়, ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজুর মাতা মোসা. রাসেদা বেগম (৫০) বিকেল ৪:৩০মিঃ দিকে বাড়ির পাশে পুকুর থেকে ফেরার পথে হারুন আলী (৩২), তার স্ত্রী সাম্মি খাতুন (২৮), মামুন আলীর পুত্র মাইনুল (২৩) ও মোহাম্মাদ শুভ (২০) অকথ্য ভাষায় গালাগালাজ করে তার উপর হামলার করেন।
এ সময় সাংবাদিক রাজুর মা পালিয়ে যান।
ঘন্টা কিছু খনপর সাংবাদিক রাজু পেশাগত দায়িত্ব পালন করতে মোটরসাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন,
তখন অতর্কিতভাবে অভিযুক্ত হামলাকারীরা তার ওপর হামলা চালান।
কই হামলায় সাংবাদিক রাজু গুরুতর আহত হন,
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
সাংবাদিক রাজু জানান,
হামলাকারীরা দীর্ঘদিন ধরে আমার পরিবারের সঙ্গে পারিবারিক শত্রুতার কারণে হামলা করেন।
হামলার সময় আমাকে মাটিতে ফেলে হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মোবাইল ও অন্যান্য জিনিসপত্র ভেঙে ফেলেন ও আমাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেন।
অভিযুক্ত হারুন আলী সাংবাদিক রাজুর অভিযোগ অস্বীকার করে বলেন, “রাজুর সঙ্গে আমাদের পারিবারিক শত্রুতা রয়েছে।
তবে কেন শত্রুতা তা স্পষ্ট করেননি। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান,
তারা হামলা করা দেখেছেন,
তারা হামলা করেন নাই।
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনীন আক্তার বলেন,
সাংবাদিক রাজুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে,
তাই তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন,
সাংবাদিকের ওপর হামলার অভিযোগে তদন্ত শুরু করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com