সাংবাদিক হেনস্তার ঘটনায় চান্দিনার সেই এসিল্যান্ড ফয়সাল আল নুর সিলেট বিভাগে বদলি
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলায় দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগে সমালোচিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুরকে সিলেট বিভাগে বদলি করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম বাস্তবায়নের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
জানা যায়, দেবীদ্বার উপজেলার দুই সাংবাদিকের সঙ্গে কথোপকথনের সময় ভিডিও ধারণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনায় চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নুর সাংবাদিকদের হাতকড়া পরিয়ে থানায় পুলিশের কাছে সোপর্দ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে।
ঘটনার পরপরই বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদ জানিয়ে দ্রুত অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। তাদের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাকে সিলেট বিভাগে বদলির সিদ্ধান্ত নেয়।
সাংবাদিক নেতারা এই সিদ্ধান্তকে আংশিক সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে যেন কোনো সরকার
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com