সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাই মদসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন বুড়ি বাজার বাগান বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার মাদক কারবারির নাম সুখেন চাকমা (৩০)।
তিনি রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার নবপেরাছড়া গ্রামের কালাঠেঙার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়া থানার বুড়িবাজার বাগান বাড়ি এলাকার আজিজের বাড়িতে ভাড়া থেকে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।
আরো পড়ুন
কলেজে পরীক্ষা চলাকালে অস্ত্রহাতে মহড়া, যুবক গ্রেপ্তার
কলেজে পরীক্ষা চলাকালে অস্ত্রহাতে মহড়া, যুবক গ্রেপ্তার
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আশুলিয়া থানাধীন বুড়ি বাজার বাগান বাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি সুখেন চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ‘জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক কারবারিদের গ্রেপ্তারে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার বুড়ির বাজার এলাকা থেকে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।’
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com