সালথার গট্টি ইউনিয়নে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ টোকন শেখের প্রতিবেদনে বিস্তারিত
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব ফজলুল মতিন বাদশা মিয়ার নিজ বাসভবনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শামা ওবায়েদ ইসলাম রিংকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জনাব সিদ্দিকুর রহমান তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খন্দকার খায়রুল বাশার আজাদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মীসভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটেছে। তারা আরও বলেন, ভবিষ্যতে কেউ যেন ক্ষমতায় এসে স্বৈরাচারী শাসন কায়েম করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের মাঠে থেকে কাজ করার নির্দেশ দেন তারা।
সভায় গট্টি ইউনিয়নের ৮০০ থেকে ৯০০ নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com