সালথা উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
মোঃ মাজহারুল ইসলাম। আজ সোমবার দিনব্যাপী এ পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন প্রকল্প ও জনকল্যাণমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
তিনি এ সময় গট্টি ইউনিয়ন ভূমি অফিস, সালথা উপজেলা ভূমি অফিস, আটঘর ইউনিয়ন পরিষদ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ অফিসের কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় তিনি সেবা কার্যক্রমের মান, জনসেবার অগ্রগতি এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্থাপিত ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন। এছাড়া আটঘর ইউনিয়নের সেনেরডাঙ্গী খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এরপর জেলা প্রশাসক উপজেলার দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন চত্বরে নির্মিত গোলঘরের উদ্বোধন এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন।
পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শন উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। এ সময় সালথা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন সহ সালথা উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com