ঢাকা–রাজশাহী মহাসড়কে চলন্ত একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকে থাকা বাসাবাড়ির বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন কয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে বাসাবাড়ির মালামাল বোঝাই একটি ট্রাক রওনা দেয়। ট্রাকটি কয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ করেই ভেতরে থাকা মালামালে আগুন ধরে যায়। আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ট্রাকচালককে গাড়ি থামানোর সংকেত দেন। চালক সঙ্গে সঙ্গে ট্রাকটি থামান।
পরে স্থানীয়দের সহযোগিতায় মহাসড়কের পাশের কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্প থেকে পানি এনে আগুন নেভানো হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ট্রাকে থাকা কিছু মালামাল পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রাকে থাকা আইপিএসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com