সিলেট নগরীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশের
বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অব স্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এই অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কাগজপত্রবিহীন ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের থামিয়ে নেওয়া হয় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা। অনেক মোটরসাইকেল জব্দ করা হয় এবং বেশ কয়েকজন চালককে জরিমানা করা হয়।
পুলিশ জানায়, নগরীতে শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। লাইসেন্সবিহীন ও হেলমেট ছাড়া কেউই ছাড় পাবে না।
অভিযানে সাধারণ মানুষও পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এতে সড়ক দুর্ঘটনা কমবে এবং চালকদের মধ্যে সচেতনতা বাড়বে।
নগরীতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com