সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ১৯১ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে দুইলাখ ৮৯ হাজার ৫ শত টাকা।
রবিবার ভোবে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্ত ১২২৩ পিলারের বাংলাদেশের ৫০ গজ ভেতরে পেচাকোণা এলাকায় বিজিবি”র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
অপরদিকে একই সময়ে ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্থিত সুনামগঞ্জের সীমান্তবতী তাহিরপুর উজেলার ৫নং বাদাঘাট ইউপির ১২০৪/৮ সীমান্ত পিলারের আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মোকসেদপুর নামক স্থানে অভিযান চালিয়ে ২৪ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে একই উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের চাঁনপুর বিওপির জোয়ানরা সীমান্তবর্তী ১২০২/৪ পিলারের বাংলাদেশের অভ্যন্তরে বারিকের টিলা নামক স্থানে অভিযান চালিয়ে ৯৩ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি অভিযানে ১৯১ বোতল মদ জব্দ করা হয়েছে,যার বর্তমান সিজার বাজার মূল্যে দুইলাখ ৮৯ হাজার ৫ শত টাকা। তবে বিজিবি”র সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদের বলেন,মাদকের বিরুদ্ধে সীমান্ত বাহিনী বিজিবি জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করে এবং সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবি”র আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা সর্বত্রভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমাদান প্রত্রিয়াধীন রয়েছে। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৮.১০.২৬
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com