সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা: ৫ যানবাহনকে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ
অমিত তালুকদার , সুনামগঞ্জ।
অদ্য ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ এর ৬(২) বিধি লঙ্ঘন করে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২)’ অনুযায়ী পৃথক ৫টি মামলায় মোট ৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান হৃদয়। পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি যানবাহনে শব্দদূষণ প্রতিরোধ বিষয়ক স্টিকারও লাগানো হয়। জেলা পুলিশের সদস্যরা পুরো অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান,
“শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এই যৌথ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com