সুমাইয়া আক্তার স্বপ্না হত্যার বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন
ফরিদপুর
জেলা প্রতিনিধি:
ফরিদপুরে সুমাইয়া আক্তার স্বপ্নাকে অমানবিক ও নৃশংসভাবে হত্যার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ
সোমবার সকাল ১১টা ২০ মিনিটে
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নিহত সুমাইয়া আক্তার স্বপ্নার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নিহতের বাবা শেখ হান্নান অভিযোগ করেন, সদরপুর উপজেলার ঠেঙ্গামারী গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার স্বপ্নার সঙ্গে নগরকান্দা উপজেলার বাসাকাড়ী গ্রামের খায়ের মাতব্বর ওরফে মোহাম্মদ আরিফ মাতুব্বরের বিয়ে হয়। বিয়ের মাত্র ২৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের অভিযোগ, সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় তারা থানায় মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুমাইয়া আক্তার স্বপ্নার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে এবং অভিযুক্ত খায়ের মাতব্বর ওরফে মোহাম্মদ আরিফ মাতুব্বরসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধন শেষে তারা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com