সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গোলটেবিল বৈঠকটি সুজন—সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে সদর উপজেলার উপজেলা পরিষদ হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই প্রতিপাদ্যে আয়োজিত বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক দায়িত্ব ও সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সুজন-সুশানের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আসলাম কবীর এর সভাপতিত্বে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক ভাবনা নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ মনোয়ার হোসেন জুয়েল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য তুলে ধরেন সুজন - সুশাসনের জন্য নাগরিক রাজশাহী বিভাগীয় সম্মন্বয়ক মোঃ মিজানুর রহমান। এছাড়া ও গোলটেবিল বৈঠকে মতামত উপস্থাপন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এ্যাড. ইশাহাক, মাওলানা মোঃ মুক্তার আলী,শিক্ষক শাহ নাজিম, ঠিকাদার মোঃ সজিব,সুমাইয়া ইসলাম প্রমুখ।
বৈঠকে বক্তারা বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না। এজন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা, রাজনৈতিক সংস্কার এবং নাগরিকদের সচেতন ভূমিকা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বক্তরা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com