সোনামসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) রুখে দিল চোরাচালান
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় চোরাকারবারীরা বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ রেখেছে এবং মাদকব্যবসায়ী সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচার করবে। সেই তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল গতকাল (১৬ নভেম্বর) মধ্যরাতে আনুমানিক ১১:৪০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে তিনটি প্লাস্টিকের ক্যারেটে বস্তাবন্দি অবস্থায় সর্বমোট ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো সাধারণ ডায়েরীর মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com