সোনার মূর্তির ফাঁদে প্রতারণা
হাসিনুজ্জামান মিন্টু,
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তি ও পুরোনো কয়েন বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ভাই-বোনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে ছয়টি সোনালি রঙের মূর্তি, পাঁচটি কয়েন এবং একটি পিতলসদৃশ পুরোনো কলস উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ খোদাদাদ হোসেন জানান, গ্রেপ্তাররা হলেন রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল (কাঁঠালডাঙ্গী) গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩৬) ও তাঁর ফুফাতো বোন মোছা. সীমা বেগম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিম অভিযোগ করেন যে, একটি চক্র সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো কয়েন দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছে। পরে বাকি টাকা পরিশোধের শর্তে তাঁকে মূর্তি ও কয়েন দেওয়ার কথা জানানো হয়।
অভিযোগ পাওয়ার পর ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে কোচল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর ও সীমাকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির বারান্দার পাশের মাটির নিচ থেকে ছয়টি গোপাল ঠাকুরের সোনালি রঙের মূর্তি, পাঁচটি সাদা রঙের কয়েন এবং প্রায় দেড় কেজি ওজনের একটি পিতলসদৃশ পুরোনো কলস উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দ করা সামগ্রীগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং এ ঘটনায় প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com