বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করতে সব রকম প্রস্তুতি চলছে। ইতোমধ্যে তাকে সমাহিত করতে কবরের মাপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে বারোটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে কবরের মাপ নেওয়া হচ্ছে।
এদিকে, খালেদা জিয়ায় মৃত্যতে জিয়া উদ্যান এলাকায় তার কবর খননকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করা হয়েছে।
একে একে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়া উদ্যানে ছুটে আসছেন।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।
তিনি জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা হবে। লাশ আজ এভারকেয়ারে থাকবে। বুধবার সকালে সেখান থেকে বেগম খালেদা জিয়ার লাশ সংসদ ভবনে আনা হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com