হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী আজ
শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার
জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের শ্রদ্ধাভাজন, “ইত্তেহাদ মা’য়াল ইখতেলাফ” (মতানৈক্যসহ ঐক্য) নীতির প্রবর্তক, প্রখ্যাত আলেমেদ্বীন, দার্শনিক ও সমাজ সংস্কারক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী আজ।
২০০৮ সালের ২৮ এপ্রিল, সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
জীবদ্দশায় তিনি দ্বীনি শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন। “মতানৈক্য থাকলেও ঐক্য বজায় রাখতে হবে”—এই দর্শনের মাধ্যমে তিনি সমাজে সহনশীলতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
ধর্মীয় বিভেদ ভুলে মানুষকে এক কাতারে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি ছিলেন একজন পরিপূর্ণ মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তিত্ব, যার আদর্শ আজও অসংখ্য মানুষের জীবন গঠনে প্রেরণা জোগায়।
দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, কোরআনখানি, স্মরণসভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর অনুসারীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com