হরিণাকুণ্ডুতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা
আব্দুল্লাহ আল মামুন হরিণাকুণ্ডু সংবাদদাতা,
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে উপজেলার ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
শনিবার দুপুর ১:০০ ঘটিকার সময় ভবিতপুর নামক স্থানে রাস্তার কিনারা থেকে অনুমতি ব্যতীত মাটি উত্তোলন ও পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
অভিযানকালে মাটি উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ৭(১) ও ১৫ ধারায় ভবিতপুর গ্রামের মানোয়ারের ছেলে মো: রাজনকে (২৭) ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শামীমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com