হরিণাকুন্ডু'তে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে
আব্দুল আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
১০/০৩/২০২৬
সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে পালিত হয়েছে ১০'ই মার্চ মঙ্গলবার সকাল ১১ঘটিকার সময় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬। দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব,এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শরীফ মোহাম্মদ তিতুমীর উপজেলা কৃষি অফিসার হরিনাকুন্ডু,মোঃআজিজুল ইসলাম পিআইও হরিনাকুন্ডু উপজেলা। বক্তারা বলেন, ভৌগোলিক কারণে আমাদের দেশ দুর্যোগপ্রবণ এলাকা। প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়, তবে সঠিক প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি করতে পারলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী এবং সিপিপি (CPP) স্বেচ্ছাসেবকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে আত্মরক্ষার কৌশল এবং তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রমের ওপর এক মহড়া প্রদর্শন করে। এ সময় উপস্থিত সাধারণ মানুষের মাঝে দুর্যোগকালীন করণীয় সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com