হরিনাকুন্ডুতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি,
যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে "দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার" উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১'টায় উপজেলার আদর্শ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
উদ্বোধনী বক্তব্যে হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও মানবতাবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণরা নজরুলকে জানবে ও অনেককিছু শিখবে, তাঁর গান-কবিতায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।"
নজরুল বর্ষ উদযাপন সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কনে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতেই লাল, নীল ও সাদা বেলুন মুক্ত আকাশে উড়িয়ে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন করেন ইউএনও সহ অতিথিগণ।
অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে, অনুষ্ঠানে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com