হরিনাকুন্ডুতে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিষয়ক সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি,
মঙ্গলবার, ১৮-৮- ২০২৬ ইং
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং এবং শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭নং রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এর সভাপতিত্বে, সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, হরিনাকুন্ডু থানা ইনচার্জ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে অভিশপ্ত বাল্যবিবাহ, মাদকের বিস্তার, ইভটিজিং এবং শিশু নির্যাতন পুরোপুরি নির্মূল করতে হবে। এর জন্য কেবল আইন প্রয়োগ নয়, সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সঠিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে হরিনাকুন্ডু উপজেলাকে একটি নিরাপদ, সুস্থ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com