হরিনাকুন্ডুতে মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান
আব্দুল্লাহ আল মামুন হরিণাকুন্ডু সংবাদদাতা,
৩০-১২-২০২৫ ইং মঙ্গলবার সন্ধ্যার পর,
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর বাজার নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ( ২০০৯ সনের ২৬ নং আইন ) অনুযায়ী
একটি ফার্মেসির মালিকে- ৫০০টাকা জরিমানা
করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, জনাব সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, সহকারী কমিশনার(ভূমি), হরিণাকুন্ডু ঝিনাইদহ।
মোবাইল কোর্ট পরিচালনায় জনাব মো: আল ইমরান, এস,আই, বাংলাদেশ পুলিশ, হরিণাকুন্ডু থানা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
এ সময় দোকানদারদের মাঝে আইন সম্পর্কে সংক্ষিপ্ত সচেতন মূলক আলোচনা করেন,
অপরাধ, দণ্ডঃ মেয়াদ উত্তীর্ণ কোন পণ্য বা ঔষধ বিক্রয় করিবার দণ্ড৫১৷ কোন ব্যক্তি মেয়াদ উত্তীর্ণ কোন পণ্য বা ঔষধ বিক্রয় করিলে বা করিতে প্রস্তাব করিলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদণ্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
এছাড়াও অভিযান পরিচালনা শেষে, নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে পোষ্টার ব্যানার অপসারণ করা হয়, সরিয়ে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com