হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
রবিবার, ২৪_৫ _২০২৬ ইং সকাল ১১:২০ মিনিটে, ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার জোড়াদহ বাজারে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ রোকনুজ্জামান স্যারের সভাপতিত্বে ও সিনিয়র টেরিটরি সেলস অফিসার মোঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর । এছাড়াও উপস্থিত ছিলেন- ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. কামরুল ইসলাম , হরিনাকুন্ডু উপজেলার ডিলার মো. সামছুর রহমান নয়ন।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেনঃকর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির কৌশল এবং কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
বায়ো পেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী এ কর্মশালায় হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৬৫ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্র্যাকের হাইব্রিড ধান ও বায়ো পেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা সম্পর্কে সার্বিক আলোচনা করেন ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. কামরুল ইসলাম।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন এবং ইউনিয়ন পর্যায়ে অন্যান্য কৃষকদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি আধুনিক উৎপাদন কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com