হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত
লেনিন জাফর,স্টাফ রিপোর্টার
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এর ৫০ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নিজামউদ্দিন আহমেদ, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল,রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওয়াব আলী, দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মসিহুল আজম প্রমূখ।
ক্রীড়া অনুষ্ঠানে ৩০ ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। এছাড়াও খেলার ফাঁকে ফাঁকে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com