হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ
সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :
নিজ হাতে শিক্ষা দেওয়া হাজারো অনুজ সাংবাদিকের কর্মযজ্ঞের মাঝেই বেঁচে আছেন কিংবদন্তি সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন। তিনি আজ হাজার হাজার মফস্বল সাংবাদিকের পরিচয় পতাকা। মুহম্মদ আলতাফ হোসেনের দিক্ষা বুকে নিয়ে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে সাংবাদিকতা করছেন অসংখ্য সংবাদকর্মী। ১৪ অক্টোবর বিকেলে আলতাফ হোসেনের জন্মভিটা বাকেরগঞ্জে প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দৈনিক বর্তমান'র ব্যুরো চিফ মোঃ মামু-অর-রশিদ।
১৪ অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি উপ-শাখার উদ্যোগে এ অনুষ্ঠানটি নিয়ামতি ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নিয়ামতি উপ-শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আব্দুল মালেক শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ, নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জবেদ আলী খান, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সালাম মৃধা, বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ বাহাদুর হোসেন খান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম সিকদার, এবং এলাকার বিশিষ্ট সমাজসেবকগণ — মোঃ ইউসুফ আলী খান, মোঃ অদুধ ফরাজি, মামুনুর রশিদ মিলন, মুন্সী আব্দুর রহমান খান, মোঃ মাসুদ শিকদার, মোঃ সেলিম শিকদার, হাজী মুহাম্মদ আলমগীর হোসেন খান, সৈয়দ লাভলু হোসেন, আব্দুল আজিজ হাওলাদার, আব্দুল হাকিম হাওলাদার, মোঃ পিন্টু হাওলাদার, মোঃ মহাসিন হোসেন বাদশা, মোঃ মিজানুর রহমান খান, মোঃ উজ্জল খান, মোঃ হানিফ শিকদার, মোঃ আল আমিন খান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ — মাওলানা মোঃ হাফিজুর রহমান, মাওলানা মোঃ ফাইজুল রহমান, মাওলানা মোঃ হেলাল উদ্দিন হাফিজ, ও মাওলানা মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির জমাদ্দার, বরিশাল বাণীর নির্বাহী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ন মহাষষ্ঠী মামুন অর রশিদ, বরিশাল বাণী'র বার্তা সম্পাদক এম সাইফুল, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এস টিভির প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ, মোহাম্মদ সাইফুল্লাহ দৈনিক সমাচার এবং আরও অনেকে।
শেষে তাঁর রূহের মাগফিরাত ও উচ্চ মর্যাদা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com