জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি যেই সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজে অংশ নিতে এসে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘আল্লাহ শরিফ ওসমান হাদি ভাইকে কবুল করেছেন বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্ভভৌমত্বের জন্য। বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মতো করে পরিচালনা করতে পারি।
আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি। এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বিরাজমন থাকে এবং ওসমান হাদি ভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সে সাংস্কৃতিক লড়াইকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি। সে দোয়াই আমরা করব। তার পরিবারের জন্য আমরা দোয়া করি।
তিনি বলেন, ‘শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদসহ যারা জুলাইতে শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত আমরা কামনা করি। তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন, সে বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি। সেই প্রত্যাশা নিয়ে, দোয়া কামনা করে এবং গোটা বাংলাদেশকে জুলাইয়ার পক্ষে দল-মত সব ধরনের পার্থক্য ভুলে গিয়ে আমরা যেন একতাবদ্ধ থেকে জুলাইকে ধারণ করে বাংলাদেশকে রক্ষা করতে পারি, সেই দোয়াই আমরা আল্লাহর কাছে করব।’
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com