হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের মাঝে হস্তান্তর, উচ্ছ্বাসে ভরপুর জেলা পুলিশ কিশোরগঞ্জের উদ্যোগ
ষ্ট্যাফ রিপোর্টার,
চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ কিশোরগঞ্জ। এরই অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। তিনি জানান, গত এক মাসে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় ৫০টি চোরাই বা হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টা এবং সমন্বিত কাজের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ সুপার বলেন, নাগরিকদের হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি উদ্ধার কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকলকে ধন্যবাদ জানান এবং বিশেষভাবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদার-এর নেতৃত্বে পরিচালিত টিমের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জেলার মানুষের আস্থা ও সহযোগিতার কথা তুলে ধরে পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া মোবাইলের প্রকৃত মালিকদের হাতে ফোন তুলে দেওয়া হলে উপস্থিত সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
মোবাইল ফিরে পাওয়া ভুক্তভোগীরা জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রযুক্তিনির্ভর তদন্ত ও পুলিশের আন্তরিকতার কারণেই তাদের মূল্যবান ডিভাইস ফিরে পাওয়া সম্ভব হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে জনগণকে দ্রুত জিডি করার আহ্বান জানানো হচ্ছে, যাতে প্রযুক্তির সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com