হে স্মৃতির পায়রার দল
মাহমুদ আল মামুন
সমস্ত পৃথিবী রাত্রির কালো চাদর মুড়ে
যখন ঘুমিয়ে পড়ে বিছানায়
নক্ষত্র খচিত চাদোয়ার আকাশ নিরব
নিথর হয়ে সমস্ত প্রকৃতির দিকে চেয়ে থাকে
তখন নিজের অজান্তে ঘরের জানালা খুলে
আমার দৃষ্টির চেও চলে যায়
সেই সুদুরের তারায় তারায় লেখা
নীল চাদোয়ায়
সেই দিকে চেয়ে আমার ঘুমহীন দু’চোখ
বেদনা আর কষ্টের গাঙে
বড়ো সাধ করে কাটতে থাকে সাঁতার
যদি ঘুমের তটিনীর তীর খুঁজে পায়
ঘুমের গান শুনার জন্য
তবু আমার আসেনা ঘুম।
গহীন রাতে আমার স্মৃতির কপোত কাপাতীর দল
তিক্ত কণ্ঠে কোলাহল করে উড়ে যায়
উড়ে যেতে থাকে
বুকের আকাশ সীমানায়
দুরে অন্তহীন দুরে!
আকুলি বিকুলি করে কতো বার করি বারন
তবুও ওরা মধ্য রাত্রে আমায় নিয়ে করে খেলা
প্রতিরাত প্রার্থনার ভঙিমায় বলি
গহীন রাতে তোমরা এসোনা
আমার ঘুমের সবুজ ফসল খেতে
হে স্মৃতির পায়রার দল
আমার আসেনা ঘুম।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com