হোমনায় বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
তানভীর ইসলাম আলিফ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামের কৃতী সন্তান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি স্থানীয় সাংবাদিক আবু রায়হান চৌধুরীর পিতা।
সোমবার সকালে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুর ৩ টার দিকে মরহুমের জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছেরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। উপস্থিত ছিলেন এসআই মোসলেম উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
মরহুমের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লাসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত সকলেই।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com