হোমনায় বৃদ্ধাকে থানার ছাদে জিজ্ঞাসাবাদ: মামলা প্রত্যাহারে চাপের অভিযোগে তোলপাড়
শাহাবুদ্দিন, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে থানার ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার শ্রীমদ্দি গ্রামের মৃত শহিদ উল্লাহর স্ত্রী শামসুলের নেছা পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গত শনিবার (২ মে) হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাপস কুমার সরকার তাকে থানায় ডেকে নেন এবং জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় ধারণ করা একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা নারীকে অসহায় অবস্থায় থানার ছাদে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে অভিযুক্ত কর্মকর্তাকে হাতে সিগারেট নিয়ে বলতে শোনা যায়, “মামলা করে কী করবেন, আপনিই তো ঘটনাটি বাড়িয়েছেন। সামাজিকভাবে মিটমাট করে ফেলেন।” তার এমন মন্তব্য ও আচরণ নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শামসুলের নেছা অভিযোগ করেন, তাকে থানার ছাদে ডেকে নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ তিনি প্রত্যাশা করেননি বলেও জানান।
এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সচেতন মহল এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত এসআই তাপস কুমার সরকারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com