১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে
ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মিস্টদের মানববন্ধন
ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ টোকন শেখের প্রতিবেদনে বিস্তারিত
সারা দেশের ন্যায় ফরিদপুরেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসিদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে তরুণ পেশাজীবীদের সম্মিলিত ব্যানারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে এ সময় বক্তারা,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সারাদেশের হাসপাতাল সমূহে কর্মরত স্বাস্থ্য সেবার সাথে জড়িত রোগ নির্ণয়কারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মিস্টদের পদমর্যাদা ১১তম থেকে দশম গ্রেডে উন্নত করনের দাবি জানান।
বক্তারা আরো বলেন, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা শর্তেও তিন দশকেও তাদের এই বৈষম্য দুর করা হয়নি।
স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে দাবি আদায়ের লক্ষ্যে আগামী তে কর্মবিরতির মত কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।
এ সময় সরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজি ও ফার্মিস্টরা ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com