1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

১০ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪ সময়

রাজশাহীতে শীতের অনুভূতি কয়েকগুণ বেড়েছে। সেই সঙ্গে চারপাশ ঢাকার রয়েছে ঘন কুয়াশায়। এমন পরিস্থিতিতে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সূর্যের দেখা না মেলায় হিমেল বাতাসে কাবু এই জনপদের জীবনযাত্রা।

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি এই শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমতে পারে।এতে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাগর আলী বলেন, ‘সোয়েটার ও জ্যাকেট পরেও শীত যাচ্ছে না। এ ছাড়া সড়কে লোকজন কম। সব মিলে লোকজন কমে গেছে।

শীতের মধ্যে কাজও করতে ভালো লাগে না।’

রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ বলেন, ‘রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ দশমিক ২ ডিগ্রি। এ ছাড়া বাতাসের আর্দ্রতা শতভাগ রয়েছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd