১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বিতরণ
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর
অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার জেলা সমাজসেবা কার্যালয়, ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক
মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। পাশাপাশি সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে তারা বলেন, অন্যূন জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত এ ধরনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কর্মসূচি তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও আত্মমর্যাদাশীল সমাজ গঠনে সরকারের এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com