২০ জুন খুলনায় ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশ, নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি
খুলনা প্রতিনিধি: মো মোশারফ হোসেন
গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ২০ জুন শনিবার খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্যজোট। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ উপলক্ষে খুলনা মহানগরীকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১ নম্বর ওয়ার্ডে আগত অতিথিদের স্বাগত জানাতে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে। এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আগামী ২০ জুন বেলা ২টায় অনুষ্ঠিতব্য এ বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। এছাড়া ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।
সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণ, নেতাকর্মী ও সমর্থকদের দলে দলে যোগদানের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত খুলনা সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও জামায়াতে ইসলামী ব্যবসায়ী সংগঠন খুলনা এর সেক্রেটারি এসএম আজিজুর রহমান স্বপন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আয়োজকরা আশা করছেন, খুলনাসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ এ সমাবেশে অংশগ্রহণ করবেন এবং তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com