২৯ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও জীবন-জীবিকার উন্নয়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন বিক্ষো মিছিল এবং পরে
প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরিদপুর হাড়ি সমাজের মণ্ডল শ্যামল জমাদার। বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, ফরিদপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক রিপন হাড়ি, বিদ্যুৎ হাড়িসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে হরিজন কলোনি উচ্ছেদ করা হচ্ছে। তারা অভিযোগ করেন, পুনর্বাসনের ব্যবস্থা না করেই এসব উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগের সমালোচনা করে তারা বলেন, কোনো কলোনি উচ্ছেদের আগে সেখানে বসবাসরত হরিজন পরিবারের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হরিজন জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৮০ শতাংশ কোটার যথাযথ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হরিজন সম্প্রদায়ের সদস্যদের নিয়োগের সুযোগ বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক নিয়োগ ব্যবস্থা বন্ধেরও দাবি তোলেন।
বক্তারা আরও বলেন, “আমরা এ দেশের নাগরিক। অন্য সব নাগরিকের মতো আমাদেরও সমান অধিকার রয়েছে। কিন্তু বাস্তবে নানা ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্যের অবসান ঘটিয়ে আমাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।”
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় হরিজন সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com