ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ১১ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ১৬ হাজার ৭৮৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
গতকাল সোমবার ও ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।
তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন প্রায় ৭ লাখ হতে পারে। দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা ৬ লাখ ছাড়াতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধন কম হচ্ছে। তবে প্রবাসী ভোটারের যে পরিমাণ নিবন্ধন হচ্ছে, এতে আমরা খুশি।’
তিনি আরো বলেন, ‘প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর নিবন্ধনের শেষ দিন।
৩১ ডিসেম্বর শেষ হওয়ার পর যতদ্রুত সম্ভব প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানো হবে।’
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গতকাল সোমবার মোট ১৩টি দেশে ৪০ হাজার ৪৭৪ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।
এরআগে রোববার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩৭ হাজার ৬১২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়। গত শনিবার সৌদি আরবে ৪৫ হাজার ৫৫০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়।
এর আগে, গত শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। যার মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়।
গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি ও সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।
সব মিলিয়ে গত ১১ দিনে মোট ৪ লাখ ১৬ হাজার ৭৮৩টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে ইসি’র কর্মকর্তারা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com