৫০তম বিসিএসের আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। এ বিসিএসে অংশগ্রহণের জন্য প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) সরকারি কর্ম কমিশন (পিএসসি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।
পিএসসির এক কর্মকর্তা জানান, ৫০তম বিসিএসে অংশগ্রহণের জন্য ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫। আর নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। এই বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার মিলে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।
এদিকে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) নম্বর বণ্টন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। নম্বর কমেছে বাংলা, ইংরেজিসহ তিনটি বিষয়ে। বিপরীতে নম্বর বৃদ্ধি পেয়েছে তিনটি বিষয়ের।
মোট নম্বর অপরিবর্তিত রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com