৬ দফা দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন
ফরিদপুর জেলা প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিসিপিএসের (বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস) বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে এবং চিকিৎসক সমাজের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকল ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এফসিপিএস ট্রেইনিং সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গত ১৯ মে গৃহীত সিদ্ধান্ত চিকিৎসক সমাজের জন্য অযৌক্তিক ও বৈষম্যমূলক। তারা ৪৮ ঘণ্টার মধ্যে ওই সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্দেশনা জারির দাবি জানান।চিকিৎসকদের ঘোষিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে— স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের নবম গ্রেডের সমমানের বেতন প্রদান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে রূপান্তর এবং অবৈধভাবে ডাক্তার পরিচয়দানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পাশাপাশি বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণ করা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা গত ৬ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানানো হয়।
এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি শাকিব হাসান লস্কার, মোস্তাফিজুর রহমান (মুন্না)সহ কর্মরত ইন্টার্ন চিকিৎসক, ট্রেইনি চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com