সুবিধা বঞ্চিত ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র। ও মোন রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” এই বারতাকে সামনে রেখে শনিবার (১৩ মার্চ) দুপরে খুলনায় বিভিন্ন পার্ক, রেলস্টেশন এবং পাড়া মহল্লায় অসহায় দুস্ত ভবঘুরদের মাঝে সংস্থার পক্ষ থেকে নির্বাহী পরিচালক শাহবাজ জামান উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান সোহানা খান। উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি কাজী মিজানুর রহমান, চীফ কো-অর্ডিনেটর আকতার হোসেন বাবলু ও বাদশা উদ্দিন মিন্টু। আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিকতা না করে শতাধিক এসকল ভবঘুর,সুবিধা বঞ্চিত দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংস্থার পক্ষ থেকে নির্বাহী পরিচালক শাহবাজ জামান বলেন, ভালো একা থাকা যায়না সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। আপনার আমার সামান্য সহযোগিতা কারো মুখে হাশি ফোটাতে পারে এ আত্মতৃপ্তি কম-কি। লোক দেখানো নয়, মানুষের মাঝে মানবিক প্রেম জাগ্রত হোক” সামর্থ্যবানরা সাহায্যের হাত প্রসারিত করুক এই ভাবনা থেকেই আমাদের প্রচারনা। খাদ্য সামগ্রী বিতরণ কালে সংস্থার চেয়ারম্যান জনাব আজিজুর রহমান এবং উপদেষ্টা মন্ডলির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমানসহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com