অতিবৃষ্টিতে ধসে গেল গোবরা ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী
সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ
টানা অতিবৃষ্টির ফলে মাগুরার শালিখা উপজেলার গোবরা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগকারী গোবরা ব্রিজটি ধসে পড়েছে। এতে ওই এলাকার হাজারো মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার ভোররাতের ভারী বর্ষণের পর সেতুর একাংশ হঠাৎ ধসে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী সেতুর দুই প্রান্তে সতর্কতা জারি করেন এবং সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল না করার আহ্বান জানান।
স্থানীয়দের অভিযোগ, নতুন করে রাস্তা তৈরি করা হলেও ১৫-২০ বছর আগের ব্রিজটি তৈরি করা হয়েছিলো তবে টানা বৃষ্টিতে মাটি সরে যাওয়ায় শেষ পর্যন্ত ব্রিজটির একাংশ ধসে পড়ে।
ব্রিজটি ধসে যাওয়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনও ব্যাহত হচ্ছে, ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
এলাকাবাসী দ্রুত ব্রিজটি মেরামত অথবা নতুন সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থায়ী সমাধানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com