বুড়িচংয়ে আলোর দিশারী সংগঠনের ৫ম বর্ষপূর্তি উদযাপন ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান
স্টাফ রিপোর্টার মাহামুদুল ।
বুড়িচং উপজেলার দক্ষিণ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল সকাল ১০টায় সামাজিক সংগঠন ‘আলোর দিশারী’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
সমাজে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. নাজির হোসাইন। সংগঠনের সভাপতি হাসান রেজা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কুমিল্লা সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, ব্যাংকার মোশাররফ হোসেন সেলিম, সহকারী প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, আবু তাহের মাস্টার, সুপার মো. ঈমাম হোসেন, মো. ইয়াছিন খান মাষ্টার এবং সাংবাদিক মো. লোকমান খান।
এ ছাড়া উপদেষ্টা মণ্ডলির সদস্য হাজী মো. আ. বারেক, আ. মান্নান মনির, বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান, হারুনুর রশিদ পীরসাব, মো. আ. রাজ্জাক, শামসুল হক, ফিরুজ মিয়া, ইউনুছ মিয়া ও মাহবুব আলম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম হোসেন, আলম মিয়া, আলাউদ্দিন আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক তোফায়েল হোসেন ও আলমগীর হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, ‘আলোর দিশারী’ সমাজের অসহায়, শিক্ষায় পিছিয়ে পড়া ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। সমাজের অগ্রযাত্রায় সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।