হোসেনপুর পৌরসভার যানজট নিরসনে উদ্যোগ: একান্ত সাক্ষাৎকারে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণে অঙ্গীকারবদ্ধ স্থানীয় প্রশাসন। পৌর শহরের প্রধান প্রধান সড়ক, বাজার এলাকা ও স্কুল-কলেজের আশপাশে নিয়মিত যানজটের কারণে জনভোগান্তি চরমে উঠেছে।
এই প্রেক্ষাপটে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক একান্ত সাক্ষাৎকারে বলেন,
হোসেনপুর পৌরসভার যানজট নিরসন এখন সময়ের দাবি। আমরা ইতিমধ্যে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, অবৈধ দখল উচ্ছেদ ও বিকল্প পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছি। স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।
তিনি আরও বলেন,
বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করা, রিকশা ও ভ্যানের নির্ধারিত রুট নির্ধারণ এবং সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই, নাগরিকরা যেন স্বস্তিতে চলাচল করতে পারেন।
পৌর প্রশাসক জানান,জনসচেতনতা গড়ে তুলতে প্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো ও স্কুলছুটির সময় বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে।