ফরিদপুরে মোটরসাইকেল থামিয়েই- মাথায় পিস্তলসদৃশ বস্তু ঠেকিয়ে গৃহবধূর কানের দুল নিয়ে গেল দুর্বৃত্তরা।
আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধ
ফরিদপুরে দিনদুপুরে পিস্তলসদৃশ বস্তু ঠেকিয়ে মঞ্জু রানী দাস (৩৬) নামের এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই যুবক। ছিনতাইয়ের পুরো ঘটনাটি পাশে থাকা একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
সোমবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঞ্জু রানী দাস ওই এলাকার বিষু দাসের স্ত্রী।