বিদায় শুধু একটি শব্দ নয়, এটি এক গভীর অনুভূতি — যেখানে থেকে যায় ভালোবাসা, শ্রদ্ধা আর অসংখ্য স্মৃতি।
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা পরিবার হারাচ্ছে এমন এক নিষ্ঠাবান, সৎ ও মানবিক প্রশাসককে, যিনি তাঁর কর্মদক্ষতা ও ব্যবহারে সকলের হৃদয়ে অমলিন ছাপ রেখে গেছেন।
হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ জামান স্যার বদলি হয়ে নতুন কর্মস্থল চুয়াডাঙ্গা জেলায় এডিসি হয়ে যাচ্ছেন।
স্যার শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন — তিনি ছিলেন একজন মানবিক মানুষ, মানুষের কষ্টে পাশে দাঁড়ানো একজন সত্যিকারের সরকারি সেবক।
যখনই প্রয়োজন হয়েছে, তিনি ছিলেন
মাঠে-ময়দানে; জনসেবার প্রতিটি ক্ষেত্রে তাঁর নিষ্ঠা ও কর্মপ্রেমে হরিণাকুন্ডুর মানুষ মুগ্ধ হয়েছে। জনগণের প্রয়োজনে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক, সাধারণ মানুষের অধিকার রক্ষায় ছিলেন অটল — এমন একজন কর্মকর্তা চলে যাচ্ছেন, কিন্তু নিয়ে যাচ্ছেন অগণিত মানুষের দোয়া, ভালোবাসা ও শ্রদ্ধা।
তাঁর প্রতি হরিণাকুন্ডুর প্রতিটি নাগরিকের রয়েছে অপরিসীম কৃতজ্ঞতা।
হরিণাকুন্ডু উপজেলা মিডিয়া বিভাগের পক্ষ থেকে আমরা তাঁর নতুন কর্মস্থল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
স্যারের জীবনের প্রতিটি পদক্ষেপ হোক আলোকিত, সাফল্যেভরপুর এবং মানবতার সেবায় আরও সমৃদ্ধ।
আপনার মতো সৎ, পরিশ্রমী ও আন্তরিক একজন কর্মকর্তা হরিণাকুন্ডুর ইতিহাসে সবসময় স্মরণীয় হয়ে থাকবেন।
বিদায় স্যার — কিন্তু আপনার অবদান, আপনার ভালোবাসা আর আপনার কর্মের আলো আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।