চান্দিনায় ইবনে সিনা হসপিটাল উদ্বোধন হলো।
এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় অসহায়, দুঃস্থ সহ সকল শ্রেণি পেশার মানুষের স্বাস্থ্য সেবার নিয়ে কার্যক্রম শুরু করেছে আরও একটি প্রাইভেট হাসপাতাল , উপজেলা সদরের কোট মসজিদ সংলগ্ন এলাকায় "চান্দিনা ইবনে সিনা হসপিটাল" নামের ওই প্রতিষ্ঠান টি বুধবার হইতে, আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে , উদ্বোধনী দিনে ২৫ শতাংশ ছাড় দিয়ে সকল প্রকার প্যাথলজি পরীক্ষা সহ স্বাস্থ্য সেবা দিয়েছে চান্দিনা ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ ,
সকালে উদ্বোধনী উপলক্ষে মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত করা হয় , এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম শিকদার, ব্যবস্থাপনা পরিচালক মো. সাঈদুজ্জামান রাসেল, ভাইস চেয়ারম্যান মো: আবুল বাশার ও গুণীজন এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং প্রায় দুই শতাধিক রোগী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে, প্রথম দিনে সেবা প্রদান করেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডা. আবু হাসনাত সরকার ও ডা. মো. ওমর ফারুক , প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম শিকদার জানান, অসহায় ও দুঃস্থ রোগীদের জন্য সব সময় স্বল্প খরচে স্বাস্থ্য সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে, আমাদের প্রতিষ্ঠান চান্দিনা ইবনে সিনা হাসপাতালের পক্ষ থেকে, চান্দিনা ইবনে সিনা হাসপাতাল সার্বক্ষণিক চিকিৎসা দিতে বদ্ধপরিকর।