নবীনগর মালাই মাঠে ফাইনালে চ্যাম্পিয়ন চুউরিয়া ফুটবল একাদশ।
এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধ
মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গরি এই স্লোগানকে সামনে রেখে
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর জিনতপুর ইউনিয়নের মালাই গ্রামে, মালাই গ্রামবাসী ও প্রবাসীর উদ্যোগে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মেগা ফাইনালে বিশাল জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় চুউরিয়া ফুটবলনএকাদশ , শুক্রবার বিকেল মেগা ফাইনাল খেলাটি ঐতিহাসিক মালাই মাঠে অনুষ্ঠিত হয় এবং চুউরিয়া ফুটবল একাদশ ২-১ গোলে চেচড়া ইয়াং স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, চুউরিয়া ফুটবল একাদশের দলীয় অধিনায়ক শাজাহান কিংস এর নেতৃত্বে দেশি বিদেশি তারকা খেলোয়াড়েরা মাঠ মাতিয়েছেন এবং জয়ের মালা ছিনিয়ে এনেছেন , এ সময় উপস্হিত ছিলেন চুউরিয়া ফুটবল টিমের সভাপতি হাজী দুলাল মিয়া ও বাদল মিয়া, টিম ম্যানেজার হাজী আব্দুল্লাহ আল মামুন,সৌদি আরব প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী মো: এরশাদ খান, ক্যাশিয়ার বাদল মিয়া ,শাহ আলম ওমান প্রবাসী, লাইভ স্পন্সর: রাশেদ মিয়া, সৌদি আরব প্রবাসী, সার্বিক সহযোগিতায় :চুউরিয়া গ্রামবাসী, ইতিমধ্যে উক্ত ফাইনালের জয়ে আনন্দে ভাসছে চুউরিয়া গ্রামবাসী ও প্রবাসী বৃন্দ।