---
দেবিদ্বারের কাচিসারে জমি বিরোধের মীমাংসা
আব্দুস সালাম সাংবাদিক ও সাভেয়ার মধ্যস্থতায় নজরুল ইসলাম ও মফিজুল ইসলামের মধ্যে মিউচুয়াল সমঝোতা
কুমিল্লা দেবিদার প্রতিনিধি :সরফরাজ হোসেন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাচিসার গ্রামে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে। স্থানীয় সমাজসেবক আব্দুস সালাম সাভেয়ার উদ্যোগে দুই পক্ষ—মো. নজরুল ইসলাম মুন্সি ও মে. মফিজুল ইসলামের মধ্যে আলোচনার মাধ্যমে মিউচুয়াল সমঝোতা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলছিল। সম্প্রতি উত্তেজনা দেখা দিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে আব্দুস সালাম সাভেয়ার মধ্যস্থতা করেন। তাঁর প্রচেষ্টায় দুই পক্ষ আলোচনা টেবিলে বসে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটায়।
আব্দুস সালাম সাভেয়ার বলেন,
“মানুষে মানুষে দ্বন্দ্ব নয়, বোঝাপড়া ও পারস্পরিক সম্মানের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব।”
সমঝোতা সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা আব্দুস সালাম সাভেয়ারের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক সমস্যা সমাধানে তাঁর ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনাদের জমি জমার কোন ঝামেলা থাকলে
সাংবাদিক মানবাধিকার কর্মী ও সার্বিয়া আব্দুস সালাম এর সাথে যোগাযোগ করতে পারেন
মোবাইল নং 01852592241
---
📰 প্রতিবেদন: দেবিদ্বার প্রতিনিধি
সূত্র: দৈনিক ঢাকার সময়