ফরিদপুরের সালথায় কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি মোঃ টোকন শেখের ভিডিও প্রতিবেদনে বিস্তারিত
ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫” এর ফাইনাল খেলা। রবিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ খেলা অনুষ্ঠিত হয়।
যদুনন্দী ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব মনিরুজ্জামান (হুমায়ুন খান) এর সভাপতিত্বে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শামা ওবায়েদ ইসলাম রিংকু। এছাড়াও উপস্থিত ছিলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ জনাব কে এম ওবায়দুর রহমান, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন—যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যুব সমাজকে মাদকাসক্তি ও সামাজিক অনাচার থেকে দূরে রাখে। তারা এই টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ ও প্রশংসা জানান এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মনোমুগ্ধকর এই আয়োজনে আনন্দ ও উচ্ছ্বাসে মুখর ছিল পুরো নবকাম এলাকা।